Main Menu

সিলেটে বালু বোঝাই ট্রাকে মিলল ২৬৯ বস্তা ভারতীয় চিনি

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাক তল্লাশী করে ১৬ লাখ টাকার ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে এসএমপি’র শাহপরাণ (রহঃ) থানার সিলেট ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে থেকে ট্রাকভর্তি চিনি উদ্ধার করে পুলিশ। এসময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়- এসএমপি’র শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর বাজারস্থ সিলেট ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে নিয়মিত চেকপোষ্ট চলাকালে সিলেট শহরের দিকে আসা সন্দেহজনক একটি ট্রাককে থামায়। ট্রাকের চালককে গাড়ীতে কি আছে জানতে চাইলে সে বালু আছে বলে জানালেও তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হওয়া ট্রাকটি তল্লাশী করে ত্রিপল দিয়ে মোড়ানো ২৬৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১৫ লক্ষ ৮১ হাজার ৭২০ টাকা।

Manual3 Ad Code

এসময় এই ঘটনায় জড়িত মোঃ আশরাফুল ইসলাম (৪২) নামের একজনকে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহী জেলার দামকুড়া থানার জোতরাবন গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- এই ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code