গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মাহবুব আহমদ (২৬) নামের যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাহবুব আহমদ গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া পাড়া গ্রামের সহিব আহমদ ড্রাইভারের তৃতীয় ছেলে। সে মোটরসাইকেল মেকানিক ছিল।
জানা যায়, গত ১৪ অক্টোবর আনুমানিক রাত আড়াইটার দিকে কাজ শেষে সিলেট থেকে আসার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ এমসি একাডেমির সামনে আসামাত্র অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা মাহবুবকে আশংকাজনক অবস্থায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের ভর্তি করেন। এরপর এই হাসপাতালে আইসিইউতে ৭দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
Related News
জৈন্তাপুরে ৭৩টি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টিRead More
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More



Comments are Closed