সিলেটে মানুষ আকৃতির গাভীর বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে একটি গাভী মানুষ আকৃতির বাচ্চা প্রসবের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায় ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বংশীদর গ্রামের টিলাবাড়ি তাহির আলীর গৃহপালিত পশু গাভীগরু মানুষের আকৃতি একটি বাচ্চা প্রসব করে।
গরুর মালিক তাহির আলী জানান গত ১৫ মাস পূর্বে এই গাভী একটি মৃত বাচ্চার জন্ম দেয়। সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মানুষের আকৃতির আরেকটি মৃত বাচ্চার জন্ম দেয়। গরুটির মৃত বাচ্চা দেখে আমরা ভয় পেয়ে যাই। এ রকম ঘটনা আমার বয়সে আর কখনো দেখেননি বলে তিনি জানান।
এদিকে এমন ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী সহ আশপাশের এলাকার শতশত লোকজন তাহির মিয়ার বাড়ীতে মানুষের আকৃতির গরুর বাচ্চাটি দেখতে প্রচন্ড ভীড় করেন।
গরুর মালিক তাহির আলীর চাচাতো ভাই আব্দুল মতিন জানান ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ অনুযায়ী গত জুন মাসে গরুটির বাচ্চা হওয়ার কথা। কিন্তু ৪ মাস অতিবাহিত হয়ে সোমবার বিকেলে গরুর প্রসব ব্যাথা অনুভব করলে ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার আসার পূর্বেই বাচ্চা ডেলিভারি হয়। এতে দেখা যায় বাচ্চাটির মাথা মানুষের আকৃতির মতো। বাকি অংশ গুলো গরুর মতো হলেও বাচ্চাটির পা নেই।
তিনি আরও জানান, যেখানে ১০ মাসে বাচ্চা ডেলিভারি হওয়ার কথা। তা না হয়ে চার মাস বেশী সময় অতিক্রম করেছে। এটি ডাক্তারি ভুল চিকিৎসা না কি আল্লাহর পক্ষ থেকে এমন হয়েছে। আল্লাহই ভালো জানেন।
এ বিষয়ে ইউপি সদস্য নজরুল ইসলাম জানান এমন ঘটনা আমাদের এলাকায় কখনো ঘটেনি। গরুর বাচ্চাটি সোমবার রাতেই মাটি দেওয়া হয়েছে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed