Main Menu

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র বিভিন্ন দাবী-দাওয়া উত্তাপন

Manual6 Ad Code

সালেহ আহমদ (স’লিপক): বিমানের ভাড়া কমানো, ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবী সহ প্রবাসীদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের বৃটেনের পূর্ব লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

রবিবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের কনভেনর ব্যবসায়ী হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই।

Manual6 Ad Code

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের সদস্য সচিব তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাবেক চেয়ারপার্সন ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইউম কয়ছর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, সদস্য সচিব ড. মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা।

বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে সভায় বক্তব্য রাখেন খান জামাল নুরুল ইসলাম, শাহ সাইফুল আক্তার লিখন, গিয়াসউদ্দিন, শেখ নুরুল ইসলাম, সৈয়দ সায়েম করিম, এবি রুনেল, আব্দুল বাছিত বাচ্চু, আমজাদ হোসেন সানি, রাসেল খান, জাহাঙ্গীর হোসেইন, মোহাম্মদ বদরুল মনসুর, আব্দুল লতিফ, শামসুল ইসলাম, আহমেদ সাদেক, আব্দুর রুউফ, শামীম আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, নাজমুল ইসলাম সুমন, আব্দুর রুউফ প্রমুখ নেতৃবৃন্দ।

সভা শেষে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর সভায় গৃহীত প্রস্তাবাবলী পাঠ করে শুনানোর পর উপস্থিত সবাই করতালির মাধ্যমে স্বাগত জানান।

Manual2 Ad Code

গৃহীত প্রস্তাবে বিমানের ভাড়া কমানো, ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা সহ নতুন টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করে তুরস্ক, কাতার, বৃটিশ সহ অন্যান্য এয়ার লাইন্সের ফ্লাইট চালু, পাওয়ার অব এট্টর্নি প্রদানে বৃটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ, এনআইডি কার্ড প্রদান সহ সিলেটবাসীর প্রতি বৈষম্য দূরিকরণ ও বিভিন্ন দাবী-দাওয়া বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়।

সভায়, আগামী ৩১ জানুয়ারী ২০২৫ইং এর মধ্যে সংগঠনের সদস্যপদ গ্রহণের সিদ্ধান্ত হয় এবং প্রতিটি রিজিওনাল ও শাখা কমিটি গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code