Main Menu

তারেক রহমান আইনি লড়াই করে দেশে ফিরবেন : এম এ মালিক

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন ‘ফেভার’ চান না, আইনি লড়াই করবেন। অচিরেই তিনি আইনি লড়াই করে দেশে ফিরে আসবেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় কর্মীদের দেয়া সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে আইনের শাসন যদি থাকলে, তিনি ন্যায় বিচার পাবেন বলেও জানান তিনি। তারেক রহমান ড. ইউনুসের পাশে থেকে সময় দিতে চান বলেও জানান এম এ মালিক। ড. ইউনুসের প্রতি বিএনপি আস্থাশীল। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবেন বলেও মনে করে বিএনপি।

মালিক বলেন, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ১৪ বিলিয়ন ইউএস ডলার পাচার করেছে, এফবিআই ও তার বিরুদ্ধে মামলা করেছে। বিএনপি জয়ের বিচার ও অর্থ ফেরত আনার দাবি করছে বলেও জানান তিনি।

এর আগে দুপুরে ঢাকা থেকে আকাশপথে সিলেটে এসে পৌঁছান যুক্তরাজ্য বিএনপির এ সভাপতি।

এসময় বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

 

Share





Related News

Comments are Closed