Main Menu

সিলেটে আড়াই লক্ষাধিক টাকার ভারতীয় চিনি জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে আড়াই লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ। এসময় ৩টি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) আটক করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকা চিনি উদ্ধার করা হয়। এসময় জসিম আহমেদ (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোর টমটমের চালক।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার রাতে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ডিউটি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় চোরাকারবারিরা একাধিক ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) যোগে ভারতীয় তৈরী চিনি নিয়ে ২নং হাটখোলা ইউনিয়নের শিবেরবাজারের দিকে প্রবেশ করছে। খবর পেয়ে ছফির উদ্দিন কমিউনিটি সেন্টারের পাশে ভারতীয় চিনি বহনকারী টমটম সিগন্যাল দিয়ে আটক করার চেষ্টা করলে দুই চালক পালিয়ে যায়। এসময় জসিম আহমেদ (১৫) নামে টমটম চালককে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনটি টমটম থেকে ৩৬টি বস্তায় ১ হাজার ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চিনির মূল্য ২ লাখ ৮৮ হাজার টাকা। জব্দ করা হয় তিনটি টমটম।

এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৫/১৪২। ঘটনায় জড়িত অজ্ঞাতনামা চোরাকারবারীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত জসিম আহমেদকে (১৫) বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed