সিলেট বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামের দলীয় পদ স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের পাথর কোয়ারি থেকে বালু ও পাথর লুটপাটের অভিযোগে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামের (শাহ পরান) দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।
বুধবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
বিএনপি সূত্রে জানা গেছে, দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে ১৪ অক্টোবর রফিকুল ইসলামের দলীয় পদ স্থগিতকরণের বিষয়টি জানানো হয়। এ পত্রের অনুলিপি জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকেও পাঠানো হয়। তবে তাঁদের কাছে এ অনুলিপি বুধবার দুপুরে পৌঁছেছে।
এবিষয়ে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা এবং নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডের জন্য রফিকুল ইসলামের সব দলীয় পদ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কারও বিরুদ্ধে কোনো অপকর্মের অভিযোগের সত্যতা পেলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি থেকে পাথর লুটপাট শুরু হয়। এতে বিএনপি নেতা রফিকুল ইসলামের পৃষ্ঠপোষকতা রয়েছে বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় বিএনপি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।
Related News
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More
সিলেটে দেড়শতাধিক পূজামণ্ডপের দায়িত্বে বিজিবি, থাকবে ড্রোন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনRead More



Comments are Closed