সিলেটে আওয়ামী লীগ নেতা শামীম গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরের টিলাগড় পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত ১১টায় বিশ্বনাথ থানার মামলায় (মামলা নাম্বার-১/৩৪) গ্রেফতার দেখিয়ে তাকে থানায় হস্তান্তর করে র্যাব।
সূত্র জানায়, গত ৫ আগস্টে দলীয় সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও পৌরসভার জানাইয়া গ্রামের আব্বাস আলীর ছেলে শামীম আহমদ। বিশ্বনাথ পৌরসভার সাবেক মেয়র মুহিবুর রহমানের বাসার সামনে সংঘর্ষের ঘটনায় তার গাড়ী চালকের দেয়া মামলায় গ্রেফতার হন তিনি।
সরকার পরিবর্তনের আগে পৌরসভার মেয়র ও কাউন্সিলর দ্বন্ধে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই মামলার এজাহারভূুক্ত আসামি শামীম। গ্রেফতার হওয়ার আগে সিলেট নগরের টিলাগড় পয়েন্টের সামনে অবস্থান করছিলেন তিনি।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রুবেল মিয়া বলেন, মামলার পলাতক এ আসামিকে র্যাব-৯ গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩১ বস্তা ভারতীয় জিরাRead More
সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানিRead More



Comments are Closed