সিলেটে ১ কোটি ৮০ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুইদিনের অভিযানে গরু, মহিষ সহ ১ কোটি ৮০ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
সোম ও মঙ্গলবার (১৪ ও ১৫ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।
এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সোম ও মঙ্গলবার অভিযান চালায় বিজিবি। এসময় ৩৬৯ টি ভারতীয় শাড়ী, ৭ টি লেহেঙ্গা, ৪ হাজার ৯৯ পিস সানগ্লাস, ১৬ হাজার ৪০০ কেজি চিনি, ০২ হাজার ৮৫০ কেজি আপেল, ৯টি মহিষ, ৪৩টি গরু, ৯৮০ প্যাকেট বিড়ি, ৮৮০ কেজি বাংলাদেশী রসুন, ১টি ডিআই পিকআপ, অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৭টি নৌকাসহ অন্যান্য মালামাল জব্দ করে।
যার আনুমানিক মূল্য-১ কোটি ৭৯ লক্ষ ৮০ হাজার ২৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed