Main Menu

জৈন্তাপুরে ৩৯ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিরেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৯ বোতল ভারতীয় মদ সহ একজনকে আটক করা হয়েছে।

আটক হারিস উদ্দিন (৩২) নিজপাট ইউনিয়নের কমলাবাড়ী গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ই অক্টোবর) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে কমলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হারিসের বসতঘর হতে ম্যাজিক মোমেন্ট ব্রান্ডের ১৫ বোতল ও ম্যাকডোয়েলস ব্রান্ডের ২৪ বোতল বিদেশি মদ সহ তাকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে মদ সহ হারিসকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

Share





Related News

Comments are Closed