বিয়ানীবাজারে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই খুন হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার দুবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত ছোট ভাই আদিল আহমদ (২৫) দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগের মোখলেছ মিয়ার পুত্র। সে পেশায় একজন টমটম চালক। তার দেড় মাস বয়সী এক মেয়ে শিশু রয়েছে।
স্থানীয়রা জানান, মুখলেছ মিয়ার ৫ পুত্র একসাথে বসবাস করেন। সংসারের খরচের টাকা নিয়ে দুপুরের দিকে মুখলেছের মেজপুত্র কাদির আহমদের সাথে ছোট ভাই আদিল আহমদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বাড়িতে রক্ষিত কুড়াল দিয়ে কাদির সজোরে আঘাত করে আদিলের মাথায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় আদিল মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেটে প্রেরণ করেন। কিন্তুু সিলেটে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে লাশ নিয়ে পুনরায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা।
খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আসামীকে ধরতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed