মন্দিরে মানবঢাল হিসেবে কাজ করবে বিএনপির নেতা-কর্মীরা
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় দুর্গাপুজায় প্রতিটি মন্দিরে বিএনপির নেতাকর্মীরা মানবঢাল হিসেবে কাজ করবে বলে জানানো হয়। সেই কারনে র্নিভয়ে পুজা উদযাপন করার জন্য সনাতন ধর্মালম্বীদের প্রতি আহবান জানান বিএনপি নেতারা।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধায় উপজেলার কেতকিবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে ঘুনুরাম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খতিবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা সোহাগের সঞ্চালনায় এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন সুমন ও মিজানুর রহমান তুলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
ডোমার সদর বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা,হরিনচড়া বিএনপির সভাপতি মোঃদুলাল হোসেন, শ্রমিক দল সভাপতি আব্দুল হাফিজ,বিএনপি নেতা রাজু স্বেচ্ছাসেবক দল আহবায়ক ইমরানুল হক আনোয়ার,তাতী দলের নয়ন ও ছাত্রদলের সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা ৯ অক্টোবর থেকে শুরু হওয়া হিন্দু ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজায় বিএনপি নেতাকর্মীরা প্রত্যেকটি পুজামন্ডবে পাহাড়ার পাশাপাশি যেকোন অপ্রিতিকর ঘটনা এড়াতে মানবঢাল হিসেবে কাজ করবে। তাই সকলকে নির্ভয়ে পুঁজা উদযাপনের আহবান জানানো হয়।
Related News
শরতের বিদায়বেলায় পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা, হালকা কুয়াঁশা
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দিনে রোদের তেজ, সন্ধ্যা নামতেই হিমেল বাতাস। রাত গভীরRead More
ট্রাকচাপায় পথচারী ২ নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে পথচারী দুই নারীRead More



Comments are Closed