ডাউকিতে বাংলাদেশ-ভারতের বাণিজ্য বিষয়ক দ্বি-পাক্ষিক বৈঠক
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের মেঘালয় ডাউকি’তে বাংলাদেশ-ভারতের আমদানী-রপ্তানীকারক ব্যবসায়ী সহ দু’দেশের ল্যান্ডপোর্ট, কাস্টম’স কর্মকর্তাদের সমন্বয়ে দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ-ভারতের সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি সহ উভয় দেশের ল্যান্ডপোর্ট-এ ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখা ও অর্থনৈতিক উন্নয়নকে আরো গতিশীল করতে মেঘালয় ডাউকি ল্যান্ডপোর্ট কনফারেন্স রুমে বাংলাদেশ-ভারত দু’দেশের আমদানী-রপ্তানীকারক ব্যবসায়ী সহ উভয় দেশের ল্যান্ডপোর্ট, কাস্টম’স কর্মকর্তাদের সমন্বয়ে দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি ল্যান্ডপোর্ট কনফারেন্স রুমে এই দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ-ভারত মধ্যে ব্যবসা-বাণিজ্যের উন্নতি এবং ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে উভয় দেশের সরকারি কর্মকর্তা ও আমদানী রপ্তানীকারক ব্যবসায়ীরা এক সাথে সমন্বয় করে কাজ করার আহবান জানান।
বৈঠকে তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টম’স এবং ভারতীয় ডাউকি ল্যান্ডপোর্ট, কাস্টম’স, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সহ উভয় দেশের আমদানী-রপ্তানী কারক ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রতিবেশি রাষ্ট্র ভারতের মেঘালয়-আসাম সহ উত্তর-পূর্ব রাজ্য গুলিতে বাংলাদেশি পন্য রপ্তানী ও বাজারজাত করতে ভারতীয় ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান করা হয়।
দ্বি-পাক্ষিক বৈঠকে তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক শাকিলা সুলতানা পলি, সহকারি পরিচালক আমিনুল হক, আবু রায়হান চৌধুরী, তামাবিল রাজস্ব কর্মকর্তা আব্দুল হামিদ, জুয়েল রানা, ডাউকি, কাস্টম’স সুপারিটেনডেন্ট ক্লারা নং রুুম, ডাউকি ল্যান্ডপোর্ট ব্যবস্থাপক মি, চাকো, মেঘালয়’র আমদানীকারক ব্যবসায়ী ডলি খংলো এবং তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের সমন্বয়কারী মি, হেনরি লামিন, সিলেট কয়লা আমদানীকারক সমিতির নেতৃবৃন্দের মধ্যে আতিক হোসেন, এমদাদ হোসেন, জাকির হোসেন, জয়দেব চক্রবর্তী, মনির হোসেন, জাহাঙ্গীর আলম, তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দের মধ্যে ফখরুল ইসলাম, রফিকুল ইসলাম শাহপরান, বাবলু বখত, ওমর ফারুক, আব্দুল করিম রাসেল, আব্দুল আহাদ, মোহাম্মদ কবির উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, আবুল কাশেম, আলীম উদ্দিন, আবুল হাসিম, জাহিদ খান, বুলবুল আহমদ ও ইউসুফুর রহমান দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ গ্রহণ করেন।
Related News
সারাদেশে ৩৮৬ কিশোর গ্যাং, সিলেটে ১৫টি
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৭ জুলাই ফুটবল খোলা নিয়ে দ্বন্দ্বের জেরে সিলেটRead More
সিলেটে গুলনী চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনীRead More



Comments are Closed