Main Menu

মাধবপুরে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সাড়ে চার কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫বিজিবি) থেকে মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৫৫ বিজিবির একটি টহল দল ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্তর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কাঠের গুঁড়ার বস্তা বোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে চার কোটি উনষাট লক্ষ পয়ত্রিশ হাজার টাকা মূল্যের সাড়ে তিন হাজার পিস ভারতীয় শাড়ি জব্দ করে।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মালামাল হবিগঞ্জ জেলা কাষ্টম অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। অত্র ব্যাটালিয়ন কর্তৃক।

 

Share





Related News

Comments are Closed