সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য ও গবাদিপশু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে চোরাচালান বন্ধে আরও কঠোর হয়েছে বিজিবি। সীমান্ত জুড়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি, গবাদীপশুসহ চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নিয়ে অভিযান অব্যাহত রেখেছে বিজিবি। তারই ধারাবাহিকতায় সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পৃথক পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকার চোরাচালান পণ্য ও গবাদিপশু আটক করেছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টহলদল ৭৯৬ পিস ভারতীয় শাড়ি, ১৯ টি ভারতীয় গরু, ৬০৪০ কেজি ভারতীয় চিনি, ১২০ কেজি পোস্তদানা, ৩৩৭ কেজি জিরা, ১৮৬ বোতল ভারতীয় মদ, ১০ বোতল বিয়ার, ১টি মাহিন্দ্রা, বাংলাদেশি রসুন ২ হাজার ১৩৩ কেজিসহ অন্যান্য মালামাল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৫ লক্ষ ৩৪ হাজার ১ শত টাকা।
এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এইসব চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed