নিখোঁজ ইলিয়াসের সন্ধান পেতে সরকারের সহযোগিতা চান বিএনপি নেতারা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় এক যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন সিলেট-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। তার সন্ধান কামনায় ইলিয়াস পরিবারসহ আমরা (বিশ্বনাথ বিএনপির নেতারা) ৫ আগষ্টে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট গিয়েছি, কিন্তু কোন সন্ধান পাইনি। এম ইলিয়াস আলীর সন্ধানের দাবি ও সরকারের সহযোগিতা চাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে। আমরা চাই সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলী যেন আমাদের মধ্যে অক্ষত ও জীবন্ত অবস্থায় ফেরত আসেন। আপনারা আমাদের নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাবার জন্যে লেখনীর মাধ্যমে সহযোগিতা করবেন।
সোমবার (৭ অক্টোবর) রাতে সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মুমিন খান মুন্নার মতবিনিময় সভায় সরকারের প্রধান উপদেষ্টার প্রতি বিএনপি নেতারা এই আকুতি জানান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. গৌছ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ময়নুল হক, যুক্তরাজ্য যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ ও যুক্তরাজ্য বিএনপি নেতা মুমিন খান মুন্না।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্নার সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় মতবিনিময় সভায় প্রেসক্লাবের নানা সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও এমআর টুনু তালুকদার।
এসময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কয়েছ শিকদার, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা, অর্থ সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মশাহিদ আলী, সদস্য মিছবাহ উদ্দিন, আক্তার আহমদ শাহেদ, রোহেল উদ্দিন, বদরুল ইসলাম মহসিন ও এনটিভি ইউরোপ’র ক্যামেরাপার্সন আফজল মিয়া উপস্থিত ছিলেন।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed