জগন্নাথপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশী অভিযানে আরো ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চিলাউড়া (রসুলপুর) গ্রামের মৃত হাজী আজাদ উল্লাহর পুত্র মোঃ আব্দুল গফুর ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের আব্দুল তাহির এর পুত্র সিলেট মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহান মিয়া।
রোববার (৬ অক্টোবর) ভোরে নিজ নিজ গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানা সূত্রে জানা গেছে, বিগত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা সুনামগঞ্জ মডেল থানায়। এই মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়া আব্দুল শাহানের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালী মডেল থানায় আরেকটি মামলা রয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ জানান, গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, বিগত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এমন মামলায় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাফরুল ইসলাম মুন্না ও জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ নেতা শুকুর আলীকে গ্রেফতার করা হয়।
Related News
সুনামগঞ্জে নবজাতকের গলা কাটার অভিযোগে আটক ১
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌর শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময়Read More
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পানিতে নেমে যুবকের মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে পানিতে নেমে গোসল করতে গিয়েRead More



Comments are Closed