Main Menu

জৈন্তাপুরে বজ্রপাতে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে নিহত দুই পরিবারের সদস্যদের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

রবিবার (৬ই অক্টোবর) দুপুর দেড় টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যলয়ে নিহতদের পরিবারের নিকট সহায়তার অর্থ তুলে দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া।

জৈন্তাপুরে বজ্রপাতে নিহত নাহিদের বাবা নুরুল ইসলাম ও নিহত আব্দুল মান্নান মনাইয়ের ছেলে বাহার উদ্দিনের হাতে ২০ হাজার টাকা করে দুটি চেক তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও ৯ নম্বার ওয়ার্ডের ইউপি সদস্য হারুন উর রশিদ সরকার।

উল্লেখ্য গত ২১শে সেপ্টেম্বর জৈন্তাপুর উপজেলায় ঝড় বৃষ্টি চলা কালে দুপুর ১২ টায় আগফৌদ গ্রামে নাহিদ (১৯) এবং দুপুর ২ টায় ভিত্রিখেল ববরবন্দ গ্রামে আব্দুল মান্নান মনাই বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

 

Share





Related News

Comments are Closed