এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরে তাঁর নিজ বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে পল্টন থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ২টার পর শান্তিনগরের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত তার রুমের দরজা বন্ধ পায় পরিবার। রুমের দরজা খুলে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
সীমান্ত খোকন জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাংবাদিক সীমান্ত খোকন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed