কাতারে সড়ক দুর্ঘটনায় দুই সিলেটি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে সিলেটের দুই প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় কাতারের সানাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের আরজান আলীর ছেলে ফারুক আহমদ ও একই ইউনিয়নের গর্দনাকান্দি গ্রামের মাসুক আহমদের ছেলে মোহাম্মদ আলী।
দুর্ঘটনায় ফারুক ও মোহাম্মদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কাতার প্রবাসী কানাইঘাটের বাসিন্দা রাইহান আহমদ।
রাইহান আহমদ বলেন, কাতারে আমার পাশের একটি মেসে ফারুক আহমদ ও মোহাম্মদ থাকতেন। সকালে কাজে যাওয়ার সময় সানাইয়া নামক স্থানে একটি সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লেগে তাদের বহনকারী গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফারুক আহমদ ও মোহাম্মদ মারা যান।
Related News
ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে টাওয়ার অব লন্ডনে বাংলাদেশি শিক্ষার্থীরা
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ডের লন্ডন ক্যাম্পাসের বাংলাদেশিRead More
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More



Comments are Closed