সৌদিতে এসি বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি-আরবে বাসায় এসি বিস্ফোরণে আব্দুল সামাদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সামাদের রুমে এ বিস্ফোরণ ঘটে।
নিহত আব্দুল সামাদ কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা কাদির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সুখ ও জীবিকার তাগিদে পরিবারের একমাত্র ছেলে আব্দুল সামাদ সৌদি আরবে পাড়ি দেন। সেখানে ভালোভাবেই চলছিল সামাদের প্রবাস জীবন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে তার রুমে থাকা এসিটি বিস্ফোরণ ঘটে, এতে তিনি আগুনে দগ্ধ হয়ে মারা যান।
পরে সেখান থেকে সামাদের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে জানানো হয়। এ খবর জানার পর থেকে পারিবারে চলছে শোকের মাতম।
স্থানীয় হোসেনপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কাজল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে টাওয়ার অব লন্ডনে বাংলাদেশি শিক্ষার্থীরা
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ডের লন্ডন ক্যাম্পাসের বাংলাদেশিRead More
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More



Comments are Closed