জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩২টি ভারতীয় মহিষ আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ৪৮ বিজিবির শ্রীপুর বিওপির অভিযানে ৩২ টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায় বুধবার (২৫ সেপ্টেম্বর) দিাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির উপ অধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর ৩২টি ভারতীয় মহিষ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লক্ষ ৪০ হাজার টাকা। আটক মহিষ গুলো কাষ্টম কর্তৃপক্ষের মাধ্যমে নিলামের ব্যবস্থা গ্রহন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed