গোয়াইনঘাটে বজ্রপাতে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর পৌণে একটায় বজ্রপাতে ভিত্রিখেল হাওর গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম (৪৭) বজ্রাঘাতে অজ্ঞান হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই সময় বজ্রপাতে আহত হন নিয়াগোল গ্রামের আব্দুল করিমের ছেলে ইসমাইল আলী (১৮)। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
গোয়াইনঘাট উপজেলা দুর্যোগ ও ত্রাণ শাখার কর্মকর্তা জানান- বিষয়টি শুনেছি, খবর নেয়া হচ্ছে। এসময় ঝড়ে ঘরবাড়ি, রাস্তাঘাটে বাঁশ ও গাছপালা উপড়ে পড়ে যান ও জন চলাচলে বিঘ্ন ঘটে। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, বাড়ির উঠানে কাজ করা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান রুকসানা।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed