সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) র্যালি ১৩ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ১২ই রবিউল আউয়াল ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ, সিলেটের উদ্যোগে আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজী ময়না মিয়া মার্কেটের সামন থেকে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) আনন্দ র্যালিটি বের হবে।
র্যালিটি সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দরগাহে হযরত শাহজালাল (র:)’র মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা শেষে আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে।
জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) আনন্দ র্যালি সুন্দর ও সফল করতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নবী (দঃ) প্রেমিকদের আহবান জানিয়েছেন গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ সিলেটের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা মনসুর আহমদ।
Related News
সিলেট নগরীর যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানাRead More
সিলেটে হাসপাতাল কর্মচারীদের ওপর হামলার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে হাসপাতালের কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলারRead More



Comments are Closed