কানাইঘাটে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কানাইঘাটের সড়কের বাজারের সন্নিকটে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার সিলেটের জকিগঞ্জের কাজলশার ইউনিয়নের গোটারগ্রামের বাসিন্দা। তিনি গোটারগ্রাম পয়েন্টে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার সড়কের বাজার এলাকায় মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেনকে বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবারের ঘনিষ্টজন সাংবাদিক এনামুল হক মুন্না।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed