Main Menu

সেনা পরিচয়ে চাঁদাবাজি চেষ্টা, সতর্ক করল আইএসপিআর

বৈশাখী নিউজ ডেস্ক: কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি ও করপোরেট অফিস, বাসস্থান, বিপণিবিতান ও দোকানে তল্লাশি চালাচ্ছে। এ ছাড়া মুঠোফোনে কল করেও চাঁদাবাজির চেষ্টা করছে তারা। জনসাধারণকে এ বিষয়ে প্রতারিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ করেছে সেনাবাহিনী।

বুধবার (২১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোশাকে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (পুলিশ ও র‌্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরনের কোনো অভিযান পরিচালনা করে না।

এমন অবস্থায় জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ করেছে আইএসপিআর। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed