হবিগঞ্জে আদালতে দুর্বৃত্তদের আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে আদালতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা বেশ কয়েকটি কক্ষে আগুন দেয়। এতে আদালতের নথিপত্র রক্ষিত কক্ষ এবং জিআরও অফিস কক্ষের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র, দুটি কম্পিউটার পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ৷
বুধবার (৭ আগস্ট) সকালে আজমিরীগঞ্জ চৌকি আদালতের নথিসংরক্ষণ কক্ষ ও জিআরও কক্ষে এ আগুনের ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা গেছে, সকালের কোনো এক সময়ে একদল দুর্বৃত্ত আদালত এলাকায় প্রবেশ করে জানালা দিয়ে বিভিন্ন কক্ষে আগুন দেয়। সকাল সাড়ে ৯টার দিকে সাব-রেজিস্টার অফিসের এক মহিলা কর্মচারী ও একজন আইনজীবীর সহকারী আদালত প্রাঙ্গণে এসে ধোঁয়া দেখতে পেয়ে পেশকারকে বিষয়টি জানান।
আদালতের পেশকার ঝলক দাস জানান, রাত কিংবা সকালে দুর্বৃত্তরা আদালতের কক্ষগুলোতে আগুন দেয়। আমরা এখন নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছি। কী পরিমাণ নথি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখনো সঠিক বলতে পারছি না।
Related News
বাহুবলে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করেRead More
হবিগঞ্জে নতুন মোবাইল ফোন নিয়ে বিরোধ, যুবকের করুণ পরিণতি
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোন নিয়ে বিরোধের পরRead More



Comments are Closed