মাগুরায় সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরা শহরে পুলিশ ও বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের পর এক ছাত্রদল নেতার গুলিবিদ্ধ লাশ নেওয়া হয়েছে হাসপাতালে।
রোববার (৪ আগ্ট) বেলা ১১টার দিকে শহরের ঢাকা রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে পারনান্দুয়ালী এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে শহরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে, পুলিশও তাদের ধাওয়া করে রাবার বুলেট ও গুলি নিক্ষেপ করে।
এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান রাব্বী পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম।
তিনি বলেন, “পুলিশের গুলিতে রাব্বি নিহত হয়েছে। তার বুকে গুলি লেগেছে।”
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের কর্মী আজিজুর রহমান বলেন, বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস জানান, তিন পুলিশ সদস্যসহ আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed