বৃহস্পতিবার সিলেটে কারফিউ শিথিল ১৬ ঘন্টা
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে চলমান কারফিউ বৃহস্পতিবার সিলেটে ১৬ ঘন্টা শিথিল থাকবে।
বুধবার (৩১ জুলাই) রাতে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় কারফিউ শিথিল থাকবে।
কোটা সংস্কার আন্দোলন নাশকতায় রূপান্তরিত হলে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করা হয। এরপর থেকে তা বহাল থাকলেও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন সময়ে তা শিথিল রাখা হয়।
বুধবারও সিলেটে কারফিউ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল করা হয়।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed