কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
আগামী ২০ জুলাই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রমের নেতৃত্বে থাকা চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস (সিভাসু) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে জুম মিটিংয়ে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান বলেন, ‘অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত হয়েছে। নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed