কানাইঘাটে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ ১ জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৭০ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়িসহ ১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে কানাইঘাটের ৪নং সাতবাঁক ইউনিয়নের লোভারমুখ বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সাদেক আহমদ (৪২) কানাইঘাটের চড়িপাড়ার (মাঝরডি) মৃত নুরুল হকের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কানাইঘাটের ৪নং সাতবাঁক ইউনিয়নের চড়িপাড়া সাকিনস্থ লোভারমুখ বাজারের শাহজালাল ভেরাইটিজ স্টোরে অভিযান পরিচালনা করে ১০ বান্ডেলে ৭০ হাজার শলাকা শেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৭০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার উপপরিদর্শক (মিডিয়া) দেবাশীষ শর্ম্মা জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed