সিলেটে ট্রাকভর্তি ৩৩৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফের ট্রাকভর্তি ভারতীয় চিনির একটি বড় চালান আটক করেছে সিলেট মহানগর পুলিশ। দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার দক্ষিণ নৈকাই এলাকা থেকে ২০ লাখ টাকার চিনির চালানটি আটক করা হয়। এসময় এক চোরাকারবারী গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সাহেল মোল্লা (৪৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত সহকারী কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার ভোররাতে মোগলাবাজার থানার দক্ষিণ নৈকাই এলাকা থেকে ভারতীয় চোরাই চিনি ভর্তি একটি ট্রাক আটক করা হয় (নং ঢাকা মেট্রো-ট-১৮-০৯৭০)। এসময় ট্রাক থেকে ৩৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ২০ লাখ ৪ হাজার টাকা।
সাইফুল ইসলাম জানান, আটক চোরাকারবারীদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা হয়েছে। তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গেল কয়েক মাস ধরে প্রতিদিনই সিলেটে ভারতীয় চোরাই চিনির চালান আটক করছে পুলিশ। এতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতার নাম সামনে আসছে। ইতোমধ্যে গ্রেফতারও হয়েছেন কয়েকজন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed