Main Menu

ব্রিটেনে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে শাহ আবদুল করিম উৎসব ২০২৪

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রথমবারের মত ব্রিটেনের মাটিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের কিংবদন্তী বাউল সম্রাট শাহ আবদুল করিম উৎসব- ২০২৪। বর্ণিল আয়োজনে এ উৎসবকে সাফল্যমন্ডিত করতে আরিয়ান ফিল্মস প্রোডাকশন ও গ্লোব টিভির যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা বুধবার (৩ জুলাই) দুপুরে ইষ্ট লন্ডনের হোয়াইট চপল এলাকার বিজনেস সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়।

বাউল করিম উৎসব (লন্ডন) এর ফাউন্ডার চেয়ারম্যান তাজরুল ইসলাম তাজ এর সভাপতিত্বে ও সোহেল আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন লন্ডন রেডব্রিজের প্রাক্তন মেয়র জোৎস্না ইসলাম, টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার আহবাব হোসেন, ব্রিটিশ ফিল্মস ইন্সটিটিউট ডেভিড শেপার্ড, হলিউড ষ্টার লিওন।

Manual1 Ad Code

সভায় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, আব্দুস সালাম, হেলেন ইসলাম, শিমুল তাজবির, সাহাদুল ইসলাম, পাবেল চৌধুরী, চৌধুরী মুরাদ, সাদেক আহমদ, মতিউর রহমান, অনুপম রহমান, আবু তাহের আজিজ, ইসহাক ইসলাম, শাহরুখ আহমেদ, কিষ চৌধুরী, রাজু আহমেদ, জেবুন্নেছা রিতা, আসিফ আহমদ, রাজ শেখ, আলম, বন্নি, তামিম চৌধুরী, জাওয়াদ ইবনে আজম, মিসবাহ চৌধুরী প্রমুখ।

Manual8 Ad Code

এবারের শাহ আব্দুল করিম উৎসবে অংশগ্রহণ করবেন ব্রিটেনের নানা শ্রেনী পেশার শিল্পীরা। আগামী ৬ই অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের ব্রেডিআর্ট সেন্টারে উৎসবটি অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করে তুলতে ব্রিটেনবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শাহ আব্দুল করিম উৎসব (লন্ডন) ফাউন্ডার চেয়ারম্যান তাজরুল ইসলাম তাজ।

Manual6 Ad Code

উল্লেখ্য, সুনামগঞ্জের দিরাইয়ের বরাম হাওরঘেঁষা উজানধলের পাশ দিয়ে বয়ে যাওয়া কালনী নদীর পাড়ে জীবন কাটিয়েছেন শাহ আবদুল করিম। তার কালজয়ী অসংখ্য গান বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে। কালোত্তীর্ণ লোক গানের রচয়িতা বাউল সম্রাট শাহ্ আবদুল করিমকে গানে গানে স্মরণ করবে দেশ ও বিদেশের ভক্ত-অনুসারীরা। একুশে পদক প্রাপ্ত বাউল সম্রাট শাহ আবদুল করিম। তার দর্শন, চিন্তা ও চেতনায় গণ-মানুষের পক্ষে গানকে তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।

তিনি আধ্যাত্মিক ও বাউল গানের দীক্ষা লাভ করেছেন কামাল উদ্দীন, সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে। তিনি শরীয়তী, মারফতি, নবুয়ত, বেলায়া সহ সবধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন। তিনি তার গানের অনুপ্রেরনা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে। বাউল গানের জীবন্ত কিংবদন্তী শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিম মৃত্যু বরণ করেন। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code