Main Menu

জিকা ভাইরাস নিয়ে ভারতে সতর্কতা জারি

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: এবার জিকা ভাইরাসের সংক্রমণ নিয়ে ভারতে সতর্কতা জারি করা হলো। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জিকা ভাইরাস থেকে সতর্ক থাকার জন্য নির্দেশিকা জারি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মূলত মহারাষ্ট্রের এই ভাইরাসের সন্ধান মেলার পর থেকেই এনিয়ে সতর্ক করা হয়েছে। সেখানে আটজন জিকা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। গর্ভবতী নারীরা এই জিকা ভাইরাসে আক্রান্ত যাতে না হয় সে বিষয়ে নজর রাখার কথা বলা হয়েছে।

Manual6 Ad Code

জিকা ভাইরাসে আক্রান্ত মায়ের পেটের মধ্যে থাকা ভ্রুণ কী পরিস্থিতিতে রয়েছে সেটার উপর নিয়মিত খেয়াল রাখার কথা বলা হয়েছে নির্দেশিকায়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে বলা হয়েছে যাতে এডিম মশার হাত থেকে রক্ষা পাওয়া যায় তেমন ব্যবস্থা করতে। সব আবাসিক এলাকা, কর্মস্থল, স্কুল, নির্মাণাধীন বাড়ি রয়েছে এমন স্থানে যেন মশা বাড়তে না পারে সে ব্যাপারে খেয়াল রাখতে বলা হয়েছে।

Manual1 Ad Code

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই জিকাতে আক্রান্ত হলেও তার লক্ষণ শরীরে বিশেষ দেখা যায় না। ন্যাশানাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনেতে, দিল্লিতে অবস্থিত ন্যাশানাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও আইসিএমআর অনুমোদিত কিছু ল্যাবে এই ধরনের জিকা ভাইরাসের পরীক্ষা করা যায়।

Manual2 Ad Code

নির্দেশিকায় বলা হয়েছে জিকা মূলত এডিস মশার মাধ্য়মে ছড়ায়। এটা অনেকটা ডেঙ্গু ও চিকুগুনিয়ার মতো। তবে এই রোগ থেকে সেভাবে মৃত্যুর সম্ভাবনা কম। তবে এই ভাইরাসে আক্রান্ত হলে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code