সিলেট নগরী থেকে ১০ জুয়াড়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে ১০ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৮ জুন) বিকেল পৌণে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাজিরবাজার ব্রিজের নিচের ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল সরাসরি জুয়া খেলা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন শাকিল আহমেদ (৩১), মো. মোশাররফ, মো. আবুল কাশেম রানা, মো. হীরা আহমেদ, মো. মুহিবুর রহমান, মো. আব্দুস শহীদ, মো. খালেদ হোসেন (৪০), আব্দুস সালাম (৪০), জহির উদ্দিন (৫৪), মো. নূর মিয়া (৫৫)।
এর আগে টানা দু’দিন ৯জন করে জুয়াড়ীকে নগরীর বিভিন্ন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছিল।
তাদের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
Related News
সিলেট নগরীর যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানাRead More
সিলেটে হাসপাতাল কর্মচারীদের ওপর হামলার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে হাসপাতালের কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলারRead More



Comments are Closed