সুনামগঞ্জের দুই বিএনপি নেতা বহিস্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় জেলা বিএনপির সহ- স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপির সদস্য আরিফুল ইসলাম জুয়েলকে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ-পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৫ মে) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক দলীয় আদেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এর আগে গত ১৩ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় “কেন তাকে দলের সকল পদ পদবি থেকে বহিষ্কার করা হবেনা এ মর্মে ৪৮ ঘন্টার মধ্যে” জবাব দাখিলের জন্য কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। তিনি কারণ দর্শাতে ব্যর্থ হয়েছেন।
এছাড়াও ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করায় দল থেকে স্থায়ীভাবে বহিস্কার হয়েছেন ছাতক উপজেলা যুবদলের সদস্য ইজাজুল হক রনি।
বিএনপির নয়া পল্টনস্থ দলীয় কার্যালয় থেকে প্রাপ্ত সুত্র থেকে জানা যায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যে-বা যারা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন বা হয়েছেন এবং নির্বাচনে বিএনপির পদ পদবিধারী কোন নেতা বা কর্মী এসব প্রার্থীর পক্ষে কাজ করে দলীয় সিদ্ধান্ত অমান্য করবেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed