উপজেলা নির্বাচনে অংশ গ্রহন, সিলেটে বিএনপির ৯ নেতা বহিস্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দলীয় সিদ্ধান্তকে অমান্য করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ জন নেতা-নেত্রীকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ও প্রেরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়।
বহিস্কৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌছ খান, যুক্তরাজ্য বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সেবুল মিয়া, সুনসামগঞ্জ জেলা মহিলা দরের সহ সভাপতি ও দিরাই উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ছবি চৌধুরী, মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার মহিলা দলের সাধারণ সম্পাদক রাহেলা বেগম হাসনা, সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র দাস, সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না বেগম হেনা, বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাউছার খান।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed