কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ফোর্সের সহযোগিতায় উক্ত তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে খাদ্য পণ্য বিক্রয় করা, ক্রেতা সাধারণকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শশশেরনগর বাজারের ভিতর বাজারে অবস্থিত বিছমিল্লাহ মসলা প্রোডাক্টসকে ২০ হাজার টাকা এবং স্টেশন রোডে অবস্থিত মদন এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed