Main Menu

ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাজিরগাঁও রেলপথে চট্টগ্রামগামী সাগরিকা ট্রেনের নিচে শিশুকে নিয়ে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ এপ্রিল) বিকালে ফেসবুকে পোস্ট দেয়ার ২০ মিনিটের মধ্যে আত্মহত্যার খবর পান স্বজনরা।

নিহতরা হলেন, হাজিগঞ্জ উপজেলার ধড্ডা দেওনজি বাড়ির রফিকুল ইসলামের মেয়ে তাহমিনা আক্তার রিমা ও তার দুই বছরের ছেলে আব্দুর রহমান।

Manual7 Ad Code

রেলওয়ে থানা পুলিশের ইনচার্জ মাসুদ আলম ঘটনাস্থল থেকে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

Manual3 Ad Code

এদিকে গেলো ২৮ মার্চ হাজীগঞ্জ থানায় প্রবাসী স্বামী মাসুদুজ্জামান হাওলাদারের বিরুদ্ধে একটি অভিযোগ করে আত্মহননকারী গৃহবধূ তাহমিনা আক্তার। অভিযোগে স্বামী প্রবাসে থাকা অবস্থায় তালাক দেয়ার পরও স্বামী দেশে এসে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগটির তদন্তে কাজ করেন হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক আবদুর রহমান।

Manual4 Ad Code

অন্যদিকে স্বজনেরা বলছেন, স্বামী মাসুদুজ্জামান দেশে এসে বিষয়টি সুরাহা না করে প্রবাসে চলে যাওয়ায় আত্মহননের সিদ্ধান্ত নেয় তাহমিনা। সে বিয়ের পর থেকে হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামে বাবার বাড়ীতে বসবাস করে আসছে। তাদের চার বছরের এক কন্যা সন্তান রয়েছে। স্বামীর বাড়ী একই উপজেলার স্বর্ণা গ্রামের হাওলাদার বাড়ী।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code