সিলেটে পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জুয়াড়িকে আটক করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এসএমপির এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. শফিকুল (৩৪), আলী হোসেন (২৭), খুরশেদ আলম (৫০), ফয়জুদ্দিন (৫৫), সাইফুল (৫৫), আব্দুর শহীদ (৪০), সেলিম আহমদ (৩৮), আব্দুল গফফার (৩২), সারোয়ার শেখ (৪৫), মাসুম আহমদ (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতদের মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed