পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর বালুর ঘাটে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওবায়দুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসলে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধারে নামে। পরে ডুবরি দলের সদস্যরা তিন কিশোরের মরদেহ উদ্ধার করেন।
এদিকে খবর পেয়ে পদ্মাপাড়ে ভিড় করেন নিখোঁজ কিশোরদের স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা।
« দেশের বাজারে কমলো স্বর্ণের দাম (Previous News)
(Next News) সিলেটে পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি আটক »
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed