সাংবাদিক দেবাশীষ দেবুর মাতৃবিয়োগ, ইমজার শোক
বৈশাখী নিউজ ডেস্ক: ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক দেবাশীষ দেবুর মা সীমা রানি পাল মারা গেছেন।
সোমবার (২২ এপ্রিল) রাত ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
সাংবাদিক দেবু নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মায়ের মৃত্যুর খবর দেন। বেশ কিছুদিন ধরে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত ছিলেন সীমা রানি পাল। মাকে নিয়ে ভারতে গিয়েও চিকিৎসা করিয়েছেন দেবু।
মৃত্যুকালে স্বামী, দুই ছেলে ও দুই মেয়েকে রেখে গেছেন তিনি।
জাতীয় পর্যায়ের একাধিক গণমাধ্যমে কাজের পাশাপাশি দেবু সিলেটুটুডে টোয়েন্টিফোরের অন্যতম উদ্যোক্তা এবং এ অনলাইনের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সীমা রানি পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেটটুডে টোয়েন্টিফোর পরিবার।
এদিকে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজার) সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ দেবুর মা সীমা রাণী পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইমজা নেতৃবৃন্দ।
সোমবার রাতে ইমজার সভাপতি সজল ছত্রী ও সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশ এক শোক বার্তায় বিদেহী আত্মার শান্তি কামনা করেন পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed