উপজেলা নির্বাচন, সিলেটে চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সোমবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন প্রার্থিতা প্রত্যাহার করেন তারা।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেন সিলেট সদর উপজেলার ইসলাম উদ্দিন, দক্ষিণ সুরমার মো. সুলাইমান হোসেন ও বিশ্বনাথের মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
এদিকে দক্ষিণ সুরমা উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থী ও বিশ্বনাথ উপজেলায় একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। এছাড়াও বিশ্বনাথে ভাইস চেয়ারম্যান পদে আপীলে প্রার্থীতা ফিরে পান আরও এক প্রার্থী।
বিষয়টি নিশ্চিত করেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং সিলেট সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের তিন উপজেলায় চেয়ারম্যান পদে ২৪জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed