কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান এলাকায় সজল বাউরি (১৯) নামের এক যুবক গলায় কমরের বেল্ট দিয়ে গাছের ডালের সাথে আত্মহত্যা করেছে।
রোববার (২১ এপ্রিল) রাতে কোনো এক সময় সবার অজান্তে ফুলবাড়ী চা বাগানের ৮ নং সেকশনে এ ঘটনা ঘটে। সে ঐ বাগানের চা শ্রমিক চুন্নু বাউরীর ছেলে।
স্থানীয়রা জানান, রোববার রাতে মা বাবার সাথে ভাত নিয়ে সজল বাউরির ঝগড়া হয়। আমরা তাদের ঝগড়া শুনতে পাই। সোমবার সকালে বাগানে গাছের সাথে তার লাশ দেখে তার মা বাবাকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। সে বাগানে চা শ্রমিকের কাজ করতো।
নিহত সজল বাউরির বাবা চুন্নু বাউরী জানান, আমার সাথে ও ছেলের মায়ের সাথে গরম ভাত করে দেওয়ার জন্য সন্ধ্যায় ঝগড়া হয়। সে ঠান্ডা ভাত খাবে না। রাত ৮টার দিকে ঘর থেকে বের হয়ে যায়। আমরা ভাবছি হয়তো প্রতিবেশি কারো ঘরে রাতে থাকতে পারে। তাই আর খোঁঁজ খবর নেইনি। সোমবার সকালে হঠাৎ চা শ্রমিকরা কাজে গেলে চা বাগানের ৮ নং সেকশনে এলাকায় গাছের সাথে ফাস লাগা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা পুলিশকে বিষয়টা জানালে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়াউল হক বলেন, বাগানের ৮নং সেকশন এলাকায় একটি গাছের সঙ্গে গলায় কমরের বেল্ট দিয়ে ফাঁস দেওয়া সজল বাউরি (১৯) নামের এক যুবকের মরদেহ সোমবার সকালে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জহ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed