গাজায় ইসরায়েলি হামলায় এক পরিবারের ১৩ শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে বিমান হামলা চালিয়ে এক পরিবারের ১৩ শিশুসহ ১৫ জনকে হত্যা করেছে ইসরায়েল।
গাজা হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (২১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
ইসরায়েলি বাহিনী রাফাহ অঞ্চলে পরপর দুবার বিমান হামলা চালায়। এতে এক পরিবারের ১৩ জন শিশুসহ দুইজন নারী নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজার ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যা করে হামাস। পাশপাশি জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৪২ জনকে। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
দখলদারদের এমন হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে নারী ও শিশুর সংখ্যাই ২৪ হাজারের বেশি। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখ মানুষ। ২২৯টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed