জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ জনের মনোনয়ন পত্র দাখিল
মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৮ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন সহ মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নিবার্চন কমিশনের তফসিল ঘোষনা অনুযায়ী (রবিবার) ২১ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে তিনটি পদের বিপরিতে মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেন তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু, জাতীয়পাটি নেতা এম ইসমাইল আলী (আশিক), প্রবাসী হোসেন আহমদ।
ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) বর্তমান ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মাওলানা কবির উদ্দিন, সাহাদ উদ্দিন (সাদ্দাম), নজরুল ইসলাম, আব্দুল খালিক, আব্দুল হক, মাসুক উদ্দিন, শংকর দাশ।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জয়মতি রানী, মোছাম্মৎ পারভীন আক্তার ও সোনারা বেগম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রিপন হোসেন উপজেলা নির্বাচনের তথ্য নিশ্চিত করেন।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটানিং কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুরে মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি আরও জানান সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২৩ এপ্রিল মঙ্গলবার দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। তিনি জৈন্তাপুর উপজেলায় উৎসব মূখর পরিবেশে শান্তিপুর্ণ ভাবে নির্বাচন সফল করতে উপজেলার সর্বস্থরের জনগণের সহযোগিতা কামনা করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed