Main Menu

শান্তিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শেফা বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৮ টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে এ ঘটনা ঘটে। শেফা বেগম একই গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে ৷

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টায় নিহত শেফা বেগম তার বাবার বাড়িতে রাতের খাবার শেষে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন ৷ এরপর সকাল ৮ টার দিকে ছেলের ঘুম ভাঙলে তার মাকে শয়ন কক্ষের জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখে চিৎকার করে। ছেলের চিৎকার শুনে তার স্বজনরা এসে ওড়না কেটে লাশটিকে নিচে নামান ৷

Manual1 Ad Code

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code