হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত তরুণীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আন্দিউড়া বুল্লা সড়কের বানেশ্বর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম।
তিনি জানান, ওই এলাকায় অজ্ঞাত এক তরুণীর মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আতিকুল ইসলাম বলেন, পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে কাজ করছে।
Related News
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামে এক ব্যবসায়ীRead More
হবিগঞ্জে হাসপাতালের ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতাল লিমিটেডে ভুল চিকিৎসা ওRead More



Comments are Closed