দুর্ঘটনায় কবলিত পিকআপ উদ্ধারকালে বাস চাপায় ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের কনা মিয়ার ছেলে হাসান আহমদ (২০) ও একই গ্রামের ওয়ারিশ মিয়ার ছেলে মো. সাদিক মিয়া (৩৫)।
আউশকান্দি ইউনিয়নের ইউপি সদস্য সাহেল আহমদ জানান- বুধবার রাতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি বিআরটিসি পরিবহনের বাস যান্ত্রিক সমস্যার কারণে দাঁড়িয়ে ছিল। এসময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি পরিবহনের বাসকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।
পরে পিকআপে রশি বেঁধে উদ্ধার কাজ শুরু করে পিকআপ ভ্যান চালক সাদিক মিয়া ও হাসান আহমদ। পরে মহাসড়কে দাঁড়িয়ে পিকআপ ভ্যান উদ্ধারে রশি ধরে টানাটানিকালে সিলেটগামী দ্রুতগতির আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপসহ সাদিক ও হাসানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক সাদিক মিয়া ও হাসান আহমদ নিহত হয়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তা লাশ উদ্ধার করা হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed