Main Menu

তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন বন্ধ থাকবে ২দিন

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২দিন সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। আগামী ১৮-১৯ এপ্রিল এই ২দিন ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন উপলক্ষে তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতীর ডাউকি ইমিগ্রেশন পুলিশ মৌখিক ভাবে তামাবিল ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেছেন।

তবে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ লিখিত ভাবে বিষয়টি এখনো জানায়নি।

Manual5 Ad Code

বুধবার (১৭ এপ্রিল) তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) রুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনও লিখিত আদেশ পাওয়া যায়নি।

জানা গেছে, ভারতের ১৮ তম সাধারণ লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে ১ জুন সাতটি ধাপে অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

উল্লেখ্য, তামাবিল স্থলবন্দরের বিপরীতে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের ২টি লোকসভা আসনে ১ম ধাপে আগামী ১৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code